৩১ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। শনিবার নিজের বার্থডে সেলিব্রেট করছেন বলিউড হার্টথ্রব রণবীর।
২০০৭ সালে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত 'সাওয়ারিয়া' ছবিতে প্রথম নায়কের ভূমিকায় দেখা যায় তাঁকে। তারপর থেকেই বেশ কিছু ভাল ছবি করে বলিউড ইন্ডাস্ট্রিতে সাফল্য অর্জন করেন রণবীর। এই ছয় বছরে 'মাম্মিস বয়' নিজেকে 'লাভার বয়' হিসেবে পরিচিত করে ফেলেছেন বলিউডে।
২০০৭ সালে নায়ক হিসেবে বলিউডে পা রাখলেও ২০০৮ সালে যশ রাজ ফিল্ম প্রযোজিত 'বাচনা এ হাসিনো' ছবিতে প্রথম সাফল্য পায় রণবীর। যেখানে তাঁকে দেখা যায় তিনজন নায়িকার সঙ্গে রোমান্স করতে।
তারপরে ২০০৯ সালে তাঁর তিনটি ছবি মুক্তি পায়। 'ওয়েক আপ সিড', 'অজব প্রেম কি গজব কাহানী', 'রকেট সিং : সেলসম্যান অব দ্য ইয়ার'। সেই বছরই তিনটি ছবিতে ভাল কাজের জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি।
তারপর 'রাজনীতি', 'রকস্টার', 'বরফি', 'ইয়ে জওয়ানি হ্যাঁয় দিওয়ানি'র মত ভাল ছবি দিয়ে দর্শকদের মনে ও বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন রণবীর। 'ইয়ে জওয়ানি হ্যাঁয় দিওয়ানি' ছবিটি বক্স-অফিসে দারুণ সাফল্য পায়। পাশাপাশি রণবীর-দীপিকা জুটির কেমিস্ট্রিও।
চলতি বছরের ২ অক্টোবর মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'বেশরম'।
সময়টা বেশ ভালই যাচ্ছে রণবীর কাপুরের। কয়েকটি ছবিও ইতিমধ্যে নিজের পকেটে পুরেছেন তিনি। ২০১৪ সালে মুক্তি পাবে তাঁর দু'টি ছবি। ভিকি সিংয়ের রোমান্টিক থ্রিলার 'রয়' এবং অনুরাগ কাশ্যপের 'বোম্বে ভেলভেট', যেখানে অনুষ্কা শর্মার বিপরীতে দেখা যাবে তাঁকে। জন্মদিনের সঙ্গে পরবর্তী বছরের জন্যও শুভেচ্ছা রণবীরকে।

No comments:
Post a Comment