Saturday, 28 September 2013

প্রযোজক সলমনের নতুন হিরো

প্রযোজক সলমনের নতুন হিরো
অভিনেতা থেকে প্রযোজক পরিচালক হয়ে উঠতে ব্যস্ত প্রায় সব্বাই। তাহলে সেই তালিকা থেকে সাল্লু মিয়াঁ বাদ পড়বেন কী করে? আমির খান, অজয় দেবগণ, সঞ্জয় দত্তের পর সম্প্রতি সলমন খান প্রযোজনা করতে চলেছেন একটা বলিউডি ছবি৷এমনি সেমনি ছবি নয় আশির দশকের জনপ্রিয় ছবি হিরোর রিমেক৷ছবির নাম তু মেরা হিরো৷
সলমনের এই হিরো ছবির রিমেকে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আদিত্য পঞ্চালি'র ছেলে সুরজ পাঞ্চালি এবং সুনীল শেঠি'র মেয়ে আথিয়াকে। ছবিটি  পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক নিখিল আডবানি। সব কিছু ঠিকঠাক চললে ২০১৪ সালের প্রথম দিকেই ফ্লোরে আসতে চলেছে ছবিটি।
১৯৮৩ সালে হিরো ছবিটি পরিচালনা করেছিলেন পরিচালক সুভাষ ঘাই। নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও মীনাক্ষী শেষাদ্রি।
খবরটি শুনে সুভাষ ঘাই জানিয়েছেন, হিরো ছবিটির রিমেক হতে চলেছে বলে তিনি খুব খুশি। সলমন খান এবং নতুন হিরোর গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের শো-ম্যান৷

No comments:

Post a Comment